নব দিগন্ত ক্লাব
বৃত্তি পরীক্ষা – ২০২৫
(৪র্থ ও ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য)
নব দিগন্ত ক্লাব ১৯৯৭ সাল থেকে শিক্ষা উন্নয়ন, সামাজিক উন্নয়ন ও তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার জন্য কাজ করে আসছে। শুরু থেকেই এই ক্লাব এলাকার ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে। কিছু সীমাবদ্ধতার কারণে বেশ কয়েক বছর ক্লাবে যাবতীয় কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর আবারও ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। আমরা বিশ্বাস করি—এই প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞান, মেধা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
পরীক্ষার উদ্দেশ্য
- মেধাবী শিক্ষার্থী বাছাই করে তাদেরকে প্রণোদনা দেওয়া।
- পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি করা।
- গ্রামীণ পর্যায়ে শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা।
- শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করা।
- শিক্ষার্থীদেরকে সৃজনশীল ও সমসাময়িক শিক্ষার প্রতি উৎসাহী করা।
পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা
- মনোহরদী, কাপাসিয়া, কটিয়াদি ও পাকুন্দিয়া থানার যেকোনো স্কুলের ছাত্র-ছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
- বর্তমানে ৪র্থ বা ৫ম শ্রেণিতে অধ্যয়নরত হতে হবে।
প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন
বিষয়: বাংলা পূর্ণমান: ২৫
বাংলা( বোর্ড বই): মোট নম্বর ২৫
- ০১ নং থেকে ২০ নং পর্যন্ত সংক্ষেপে উত্তর উত্তরপত্রে লেখা- ২০
- বিষয়ভিত্তিক অনুচ্ছেদ/ মূলভাব/বড় প্রশ্ন একটি - ০৫
বিষয়: ইংরেজি—পূর্ণমান: ২৫
English Board Book) Total marks 20
- Write 20 answers in short in the answer paper- 20
- Answer a short compositionat least five sentences-05
বিষয়: গণিত—পূর্ণমান: ২৫
গনিত ( বোর্ড বই): মোট নম্বর ২৫
- সংক্ষেপে উত্তর ও সমাধান উত্তরপত্রে লেখা ২০টি -২০
- সমস্যার সমাধান একটি -০৫
প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়— ২৫
বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান-২৫
- দুটি বিষয় থেকে ১০ টি করে মোট ২০ টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর উত্তরপত্রে লিখতে হবে-২০
- একটি রচনামূলক প্রশ্ন থাকবে ০৫
পরীক্ষার সময় ও স্থান
- তারিখ : আগামী ২৫.১২.২০২৫ ইং রোজ : বৃহস্পতিবার
- ৪র্থ শ্রেণী : সকাল ১০.০০ থেকে ১২.0০ টা ।
- ৫ম শ্রেণী : দুপুর ০২.০০ থেকে ০৪.0০ টা ।
স্থান : গাংকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়,
গ্রাম: গাংকুলকান্দী, পোঃ লেবুতলা, থানাঃ মনোহরদী, জেলা নরসিংদী।
পরীক্ষার নিয়মাবলী
- পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।
- প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে।
- পরীক্ষার হলে মোবাইল ও ক্যালকুলেটর নেয়া যাবে না।
- কালো কালির বলপেন ব্যবহার করতে হবে।
- অসদুপায় অবলম্বন করলে বহিষ্কার করা হবে।
বৃত্তি-২০২৫ পরীক্ষার ফলাফল
৩১ জানুয়ারী, ২০২৬, রোজ : শনিবার, সময় : বিকাল ৪ টা
Days
Hours
Minutes
Seconds
রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য
- ফরম সংগ্রহ : নব দিগন্ত ক্লাব কার্যালয় অথবা নির্ধারিত স্কুল সমূহ হতে ফরম সংগ্রহক করা যাবে।
- রেজিস্ট্রেশন ফি : মাত্র ১০০/- টাকা
- ফরম জমা দেয়ার শেষ তারিখ : ৩০ নভেম্বর, ২০২৫
- রেজিস্ট্রেশন ফি প্রদানের সময় প্রার্থীর ছবি (পাসপোর্ট সাইজ) সংযুক্ত করতে হবে।
পুরস্কার ও সম্মাননা
৪র্থ শ্রেণি
- ১ম স্থান: নগদ ৭০০০ টাকা + ক্রেস্ট + সনদ
- ২য় স্থান: নগদ ৫০০০ টাকা + ক্রেস্ট + সনদ
- ৩য় স্থান: নগদ ৩০০০ টাকা + ক্রেস্ট + সনদ
- ৪র্থ -১০ম স্থান: নগদ ২০০০ টাকা + ক্রেস্ট + সনদ
৫ম শ্রেণি
- ১ম স্থান: নগদ ৭০০০ টাকা + ক্রেস্ট + সনদ
- ২য় স্থান: নগদ ৫০০০ টাকা + ক্রেস্ট + সনদ
- ৩য় স্থান: নগদ ৩০০০ টাকা + ক্রেস্ট + সনদ
- ৪র্থ -১০ম স্থান: নগদ ২০০০ টাকা + ক্রেস্ট + সনদ
প্রসপেক্টাস



